সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর এর আয়োজনে নান্দনিক বাস ভবনের দশম তলার টপ ফ্লোরে ব্রাহ্মণবাড়িয়ার এক পরিবারের ৯ অন্ধ শিল্পী হেলাল উদ্দিন ( ৬৫) পরিবার বর্গের উপস্থিতিতে ব্যতিক্রমী এক চমৎকার সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের পূর্ব পার্শ্বে অবস্থিত এ বাসভবনে সংগীত সন্ধ্যায় জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও জেলা বার এর সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শামসুজ্জামান কানন, যুব বিষয়ক সম্পাদক নিয়ামুল হক, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি, শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু, সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সংস্কৃতি সেবী ও কান্ট্রি টুডে পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক আফজালুর রহমান রিপন, প্রভাষক আশরাফুল লতিফ তুহিন, সাবেক ছাত্রদলনেতা শাহাদাত হোসেন, সুমন পারভেজ, তৈমুর ফাউন্ডেশন এর অন্যান্য সদস্য বৃন্দ , সঙ্গীত অনুরাগী লোকজন উপস্থিত ছিলেন।
সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের আয়োজনে
অন্ধ শিল্পী হেলাল উদ্দিনের পরিবার পরিবারবর্গকে সহযোগিতা ও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরিশেষে সকলকে আপ্যায়ন ব্যবস্থা করা হয়েছে।