সৈয়দ তৈমুর ফাউন্ডেশন
একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক বর্ণ বৈষম্য অলাভজনক সমাজকল্যাণ মূলক সংস্থা
সৈয়দ তৈমুর ফাউন্ডেশন
একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক বর্ণ বৈষম্য অলাভজনক সমাজকল্যাণ মূলক সংস্থা
সৈয়দ তৈমুর ফাউন্ডেশন
একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক বর্ণ বৈষম্য অলাভজনক সমাজকল্যাণ মূলক সংস্থা

আমাদের পরিচিতি

সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য :

০১। এই ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক বর্ণ বৈষম্য অলাভজনক সমাজকল্যাণ মূলক সংস্থা । কোন অবস্থাতেই রাজনৈতিক
কার্যকলাপের সাথে জড়িত হবে না ।

০২। প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশুনার ব্যবস্থা করার জন্য শিশু শিক্ষাকেন্দ্র পরিচালনা করা।

০৩ । এ ফাউন্ডেশন এলাকার মধ্যে সংগঠনের বিকাশ ও সদস্য/সদস্যদের উপকারার্থে সমগোত্রীয় ফাউন্ডেশন বা প্রতিষ্টানের সংগে সম্পর্ক স্থাপন ও উন্নয়ন করবে।

০৪ । এলাকার মধ্যে অসহায় প্রতিবন্ধীদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা । ০৫ । পল্লী এলাকায় কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক ও যুবতীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চেষ্টা করবে। যেমনঃ সেলাই প্রশিক্ষণ, হস্ত শিল্প, কম্পিউটার প্রশিক্ষণ, তাঁতের কাজ,কুটির শিল্প ও অন্যান্য বেতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

০৬। সমাজের মানুষের মধ্যে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনগনের সচেতনতা বৃদ্ধি করা এবং এসিড দগ্ধদের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা ও এসিড প্রতিরোধ করা ।

০৭। বিশুদ্ধ পানির অভাব দূরিকরনার্থে গরীব ও অসহায় লোকদের মধ্যে বিনামূল্যে টিউবওয়েল স্থাপন করা, ডায়রিয়া থেকে রক্ষা করার জন্য স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ করে দেয়া ও বিনামূল্যে খাবার স্যালাইন বিতরন করা ।পাশাপাশি আর্সেনিক মুক্ত পানির ব্যাবস্থা করবে।

০৮ । মা ও শিশু কল্যাণসহ পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রয়োগে আগ্রহী সৃষ্টির মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণের বাস্তব কর্মসূচী প্রনয়ন করা এবং এর সুফল কুফল সম্পর্কে জনগনকে অবহিত করবে।

০৯ । বন্যা, মহামারি বা যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগে সংস্থার পক্ষ হতে সাহায্য সহযোগিতা করা এবং প্রয়োজনীয় ঔষধ-পথ্য সরবরাহের ব্যবস্থা করবে।

১০ । ভূমিহীন ও গ্রামীন পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে সেলাইসহ বিভিন্ন হস্ত শিল্প ও কুটির শিল্প স্থাপন করা । সহজ কিস্তিতে সেলাই মেশিন ও অন্যান্য কুটির শিল্প তৈরী সামগ্রী সরবরাহ করে আর্থিক সহযোগীতা করা ।

১১ । নারী শিক্ষার প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়ার জন্য নারীদের নানা ও উপদেশমূলক ও বিভিন্ন শিক্ষার জন্য এবং বয়স্ক নারী ও পুরুষদের শিক্ষার জন্য পাড়ায় পাড়ায় নৈশ বিদ্যালয় স্থাপন করবে।

১২। ভাসমান ব্যক্তিদের যেমনঃ পতিতা,বেঁদে,ভিক্ষুক এবং বস্তি বা ছিন্নমূল শিশু কিশোরদের পুর্নবাসনের ব্যবস্থা করা।

১৩ । কৃষি, মৎস চাষ,পশু পালন, স্যানিটেশন ইত্যাদির বিষয়ে জনসাধারকে পরামর্শসহ প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং বিভিন্ন প্রকল্প গ্রহন করবে।

১৪ । সমাজ বিরোধী কাজে বিরত থাকার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং বিনোদনমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা

১৫। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর দিকগুরো জনগনকে অবহিত করা। পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা ।

১৬ । এলাকার জনসাধারণের জ্ঞান আহরনের জন্য পাঠাগার স্থাপন এবং পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করা । ১৭। সরকারী বেসরকারী অবসর প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের নানা মুখী সমস্যার প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন প্রকার বাস্তবমূখী প্রকল্প গ্রহন করবে ।

১৮ । ভূমিহীন,দুঃস্থ ও গরীব এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগস্থ ব্যক্তিদের ত্রান ও পুনর্বাসন এর ব্যবস্থা করবে ও বিভিন্ন কার্যক্রম গ্রহন করবে। সরকারী বেসরকারী সংস্থা, দাতা সংস্থার সহিত সহযোগিতা করা।

১৯ । মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের(যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ) জন্য বান্তবমুখী প্রকল্প গ্রহন করা ।

২০ । এলাকার সামাজিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক কল্যান বৃদ্ধি,জমিক্রয়, কাঠামো নির্মাণ,ভাড়া প্রদান করা এবং স্কুল কলেজ প্রতিষ্ঠা ইত্যাদি পরিচালনা করবে।

২১ । দেশে যুব উন্নয়নের জন্য খেলা-ধুলা ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

২২। অসহায় গরীবদের বিলা মূল্যে আইনী সহায়তা প্রদান করা ।

২৩ । গ্রামীন ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করা। যাতে এলাকার গ্রামীন অবকাঠামো উন্নয়নের বিশেষ অবদান রাখতে
পারে।

২৪। অসহায় ও দরিদ্র বৃদ্ধ ও শিশুদের জন্য বৃদ্ধাশ্রম ও শিশু আশ্রম প্রতিষ্ঠা করা ।

সাম্প্রতিক কার্যক্রম

সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিস্কার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক শফিকুর ইসলাম…

সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনকে কম্পিউটার উপহার

সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনকে কম্পিউটার উপহার

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনকে সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার হিসেবে ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া…

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে শহরের কলেজপাড়ায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসব…

ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার…