এই ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক বর্ণ বৈষম্য অলাভজনক সমাজকল্যাণ মূলক সংস্থা ।কোন অবস্থাতেই রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হবে না ।

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়িয়া সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, খেজুর, পেঁয়াজ, আলু, বেসন, খেসারি ডাল, ছোলা বুট, মুড়ি, চিনি ইত্যাদি।

ইফতার সামগ্রীর বিতরণকালে উপস্থিত ছিলেন, সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের সৈয়দ তৈমুর, জহিরুল ইসলাম, মো. জামাল, আসাদুর রহমান, সুমন পারভেজ, নিয়াজ রানা, আরাফাত রহমান, ইফতাদুল আজিজ রাকিব, ইমরান খান সবুজ, তুহিন, সৈয়দ কাইউম, সজল, মাসুদ প্রমুখ।

সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংগঠক সৈয়দ তৈমুর বলেন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল লক্ষ। রমজান মাসের শুরুতেই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। তিনি বলেন, সংগঠনের কাজই হল সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানো, সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। তিনি বলেন, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণের এই ধারাবাহিকতা রমজান মাসজুড়েই অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *