এই ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক বর্ণ বৈষম্য অলাভজনক সমাজকল্যাণ মূলক সংস্থা ।কোন অবস্থাতেই রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হবে না ।

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনকে সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার হিসেবে ডেস্কটপ কম্পিউটার প্রদান করা হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে উপহার হস্তান্তর করেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ তৈমুর।
এ সময় সৈয়দ তৈমুর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের ভূয়সী প্রশংসা এবং সাংবাদিকদের পাশে সবসময় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *