এই ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক বর্ণ বৈষম্য অলাভজনক সমাজকল্যাণ মূলক সংস্থা ।কোন অবস্থাতেই রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হবে না ।

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে শহরের কলেজপাড়ায় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

সামাজিক সংগঠন সৈয়দ তৈমুর ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ তৈমুর এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক, ব্রাহ্মণবাড়িয়ার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক হারুন অর রশিদ, সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের কার্যকারী সদস্য পারভেজ সুমন, শাহাদাত হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *